ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণে "২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন" প্রতিযোগিতা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৭:০১ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী  জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে "২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন" প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ  প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম এ কর্মসূচি শুভ সূচনা করেন। কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজ, পূর্বচর পাড়াতলা কারিগরি মহাবিদ্যালয়,রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় ,আচমিতা জর্জ ইনস্টিটিউশন,ফেকামারা ফাজিল মাদ্রাসা,ভোগপাড়া দাখিল মাদ্রাসাসহ  উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। সৌন্দর্য বর্ধন এবং সংরক্ষণের সুবিধার্থে উপজেলা পরিষদের সম্মুখে দেয়ালে চিত্রাংকন করা হয়।

এ সময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন,খুবই আনন্দঘন পরিবেশে চলছে আমাদের কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলছে এ প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা ১ম,২য় ও ৩য় স্থান অধিকার করবে তারা জেলা পর্যায়ে লড়বে।পরে তারা জেলাতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে লড়ে প্রধান উপদেষ্টার কাছে থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবে।

বিকালে গ্রাফিতি ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতায় তিনটি প্রতিষ্ঠান কে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হন কটিয়াদী সরকারি  উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,সহকারী শিক্ষিকা শাহরীন সুলতানা,সহকারী শিক্ষকা নন্দিতা রানী সরকার,  উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাছিব,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাস,কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন  সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর